March 24, 2026, 7:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিবালয়ের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

মো: বিল্টু মিয়া, মিনিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে এবার সরকারী টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি গত ১৯ জুলাই বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন বরাবর লিখিত অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, ২০১৮-’১৯ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছত্রীদের জন্য বিশেষ অনুদান মুলধন অনুদান খাত হতে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে ৩০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং (বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’) এর মাধ্যমে প্রদান করা হয়। প্রধান শিক্ষক নিজ মোবাইল নম্বর ০১৬২৪৬৮৫৬৭১ দিয়ে ‘নগদ’ এ হিসাবের মাধ্যমে টাকা উত্তোলণ করে গায়েব করে দিয়েছেন।এ বিষয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন জানান, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০১৮-১৯ অর্থ বছরের সরকারী টাকা আত্মসাতের লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি।প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, টাকা পেয়ে বিদ্যালয়ের কাজে খরচ করা হয়েছে। আবুল কাশেম সাহেব ইতিপূর্বে আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। কোনটিই প্রমাণ করতে পারেনি।উল্লেখ্য যে, উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অবৈধভাবে আদায়কৃত টাকা সরকারী নির্দেশনা অমান্য করে ফেরত না দেয়ারও অভিযোগ রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর