March 24, 2026, 7:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জামালপুরে আওয়ামীলীগের নেতা খুন

শামীম আলম,জামালপুরঃ
জামালপুরে এক আওয়ামীলীগের নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনী । থানায় মামলা , আসামীরা কেউ গ্রেফতার হয়নি । উভঃ জামালপুর সদর উপজেলায় শ্রীপুর ইউনিয়নে পিয়াজের বাজার গ্রামে গত মঙ্গল বার দুপুরে দু পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো । পিয়াজের বাজারে আগে থেকে পূর্ব পরিকল্পিত ভাবে আওয়ামীলীগের নেতা আবুল হাসেম গেলে তার উপর একদল সন্ত্রাসীরা রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আগাত করে।সন্ত্রাসীরা মেরে পিয়াজের বাজারে ফেলে চলে যায় । তাকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । অবস্থা অবনতি দেখা দিলে জামালপুর থেকে ময়মনসিংহ রেফার্ড করে । ময়মনসিংহ অবস্থা খারাব দেখা দিলে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করলে গতকাল আওয়ামীলীগের নেতা আবুল হাসেম (৫০) মারা যায় । আজ সকালে তার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয় । এ ব্যাপারে নিহতের ছোট ভাই মোঃ আলম বাদি হয়ে সাতজন কে আসামী করে ১। হারুনুর রসিদ (৩৫) , ২। হুমায়ুন কবীর (৪২) , ৩। ছানোয়ার (৩০), আনোয়ার (২৮) , মোঃ ছানি (২১) , মিটুন (২৫) , চয়েন(২০), জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন । মামলা নাম্বার ৫৪ ।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর