April 15, 2026, 5:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্বামী হারিয়ে ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন

স্বামী হারিয়ে ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার:

mostbet


কমলগঞ্জের দেওরাছড়া চা-বাগানে (ব্রাহ্মনবিল) গ্রামে প্রতিপক্ষ বাবুল উরাৎ এর দারালো দায়ের কুপে নিহত স্বামী মানিক লাল উরাৎ ওরফে বদাকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তার স্ত্রী বিনতী উরাৎ (২২), পুত্র কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ইমন উড়াৎ (১১), মেয়ে শেওলা উড়াৎ (৪) ও দেড় বছরের শিশু পুত্র লিমন উড়াৎ। প্রায় ৯দিন ধরে এই প্রচন্ড শীতে শিশু পুত্রদের নিয়ে ঠিকমত খাবার জোটছেনা। চুলায়ও আগুন জ্বলেনা। জানা গেছে- পৃর্ব শক্রতার জের ধরে (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষন মামলা (নং- ১৩/২০১৮) দায়ের করায়) গত ১৪ জানুয়ারি সন্ধায় মানিক লাল উরাংকে ডেকে নিয়ে দারালো দা দিয়ে গলার ঘার, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে নির্মম ভাবে খুন করে একই এলাকার মৃতঃ পিরমুল উরাৎ এর পুত্র বাবলু উরাৎ (৩৫) । এ ঘটনায় নিহত মানিক লাল উড়াং এর স্ত্রী বিনতী উরাৎ বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা (নং- ০৩, তারিখ  ১৫/০১/২০১৮ইং) দায়ের করলে পুলিশ ঘাতক বাবলু উরাৎকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। স্ত্রী বিনতী উরাৎ ও তার ভাই সনিক লাল উরাৎ জানান- ঘাতক বাবুল ও তার পরিবারের লোক ভাল ছিলনা। আমার মেয়ে বেওলা উরাৎ (২০) কে ২০১৭ ইং সালের ৬ ডিসেম্বর সন্ধার দিকে শান্ত উরাৎ জোরপৃর্বক চা বাগানের ঝোপে নিয়ে ধর্ষন করে। সর্বশেষ, স্থানীয় ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাৎসা করে দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আমার মেয়ে বেওলা ওরাৎ বাদী হয়ে বাবুল উরাৎ এর ভাই শান্ত ওরাৎ এর বিরুদ্ধে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষন মামলা ( নং- ১৩/২০১৮) দায়ের করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এ নির্মম হত্যা কান্ড ঘটিয়েছে। এখন তার ভাই কান্ত উরাৎ, শান্ত উরাৎ, ও রানু উরাৎ প্রকাশ্য আমাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর