April 15, 2026, 7:09 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
মডেল জুনাইদ শাহ। ছবি: সংগৃহীত

২৮ বছর বয়সেই চলে গেলেন বলিউড তারকা মডেল জুনাইদ শাহ

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

mostbet

মডেল জুনাইদ শাহ। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড তারকা মডেল জুনাইদ শাহ।মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল কাশ্মীরি এই যুককের জীবন। গতকাল ১৭ জুলাই ২০২০ ইং তারিখ শুক্রবার টুইটের জুনাইদের মৃত্যুর খবরটি জানান তার সাবেক প্রতিবেশী এবং কাশ্মীরের সাংবাদিক ইউসুফ জামিল।টুইটে তিনি লিখেছেন, আমাদের পুরনো প্রতিবেশী নিসার আহমেদের ছেলে জুনাইদ হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে (বৃহস্পতিবার) মারা গেছেন।সবাই বলে, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরের মতো দেখতে। আমি বলি, তার বাবা-মা ও কাশ্মীরের কাছে তিনি ছিলেন একটি বড় আশা ও শক্তি।তিনি আরও জানান, ২৮ বছর বয়সী জুনাইদ মাসখানেক আগেই মা-বাবার সঙ্গে মুম্বাই থেকে ফিরেছেন। মুম্বাইয়ে তিনি মডেলিং করতেন। তিনি অনুপম খেরের অ্যাক্টিং স্কুলেও ভর্তি হয়েছিলেন। ইতোপূর্বে তার হৃদরোগের কথা কখনো শোনা যায়নি।বেশ কয়েক বছর আগে নেটদুনিয়ায় জুনাইদ শাহের ছবি ভাইরাল হয়েছিল। কাশ্মীরের এই তরুণ দেখতে হুবহু রণবীর কাপুরের মতো হওয়ায় রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন সবার কাছে। এমনকি রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুর টুইটারে একবার তাকে নিয়ে মন্তব্য করেছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর