March 30, 2026, 1:57 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত স্কুল ছাত্রের নাম মুক্তার আলী (১৬)। শুক্রবার (১৭ জুলাই) সকালে তার বাড়ি সংলগ্ন পশ্চিমপাশের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত স্কুল ছাত্র মুক্তার আলী উপজেলা চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের দশম (১০ম) শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে।হত্যাকান্ডের খবর পেয়ে ততক্ষণাৎ শুক্রবার সকালে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবসহ মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ওই স্থান থেকে স্কুল ছাত্রের লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেন।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ গণমাধ্যম কর্মীদের জানান, কে-বা কাহারা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত স্কুলছাত্র মুক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত মুক্তারের বাবা জয়নাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আমরা থানা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর