April 9, 2026, 11:22 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সাকিব আইপিএলে এলিট তালিকায়

সাকিব আইপিএলে এলিট তালিকায়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দীর্ঘ দিন যাবত কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার সাকিব আল হাসানকে দলে রাখেনি দল। তবে নিলামের সবচেয়ে ‘দামি ক্রিকেটারের’ তালিকায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

২৭ জানুয়ারি নিলামের মাধ্যমে তাকে এবার দল পেতে হেচ্ছ। ‘দামি ক্রিকেটার’ তালিকায় তার সঙ্গে রয়েছেন বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, জো রুট, ফাফ ডু প্লেসিস, ডোয়াইন ব্রাভো ও কেন উইলিয়ামসন। মার্কি প্লেয়ারের তালিকা অবশ্য দুই সেটে ভাগ করে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ।

সেখানে সাকিব রয়েছেন দ্বিতীয় সেটে। শুরুতে নিলামের জন্য বেছে নেওয়া হয় ১১২২ জনের প্রাথমিক তালিকা। এরপরে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫৭৮ জনে। বাংলাদেশ থেকে নিলামের এই তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও আবুল হাসান।

নিলামে সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। মোস্তাফিজের ভিত্তি মূল্য এক কোটি, তামিম, সাব্বির, মাহমুদউল্লাহ ও আবুল হাসানের ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি। পেসারদের তালিকায় মোস্তাফিজকে ছাড়া বিদেশিদের মাঝে আরও রয়েছেন- কাগিসো রাবাদা, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল জনসন, টিম সাউদি, মিচেল ম্যাক্লিনাঘান ও লাসিথ মালিঙ্গা। তালিকায় দক্ষিন আফ্রিকার ডেল স্টেইন ও মরনে মরকেলেও রয়েছেন। বাসস।

 

Share Button

     এ জাতীয় আরো খবর