March 25, 2026, 2:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কালারমারছড়ায় জমি নিয়ে হামলা স্কুল ছাত্রসহ ৪ জন আহত !

বশির উল্ল্যাহ,মহেশখালী প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলার কালারমারছড়ায় এক খন্ড জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
গত ১২জুলাই রবিবার কালারমারছড়ার আধারঘোনা গ্রামে এই হামলা হয়েছে। এঘটনায় মহেশখালী থানায় এজাহার দায়ের করেছে আহতরা।
এজাহার সুত্রে জানা গেছে, আধারঘোনার স্থানীয় জসিম উদ্দিনের পুত্র আশেক উল্লাহ গংদের সাথে একই এলাকার আব্দুল আজিজের পুত্র আনিসুর রহমান আদরদের পরিবারের সাথে ৫কড়া বাড়িভিটার জমি নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত রবিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে আশেক উল্লাহ নেতৃত্বে রিদোয়ান, আয়াত উল্লাহ,হামিদ উল্লাহ, শাহাদত উল্লাহ, হালিমা বেগম সহ একদল অবৈধ অস্ত্রধারী আনিসুর রহমানের বসত বাড়িতে হামলা চালায় । এসময় তাদের বাধাঁ দিতে এলে ঘটনাস্থলে তাদের হামলায় নারীসহ ৫জন আহত হয়। আহতরা হলেন রাজা মিয়ার পুত্র উমর ফারুক, মো: মিশুক, আব্দুল আজিজের পুত্র হাফেজ আনিসুরর রহমান আদর। আহতদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ৫ থেকে ৬টি সিলাই করা হয়েছে বলে মহেশখালী হাসপাতাল সুত্রে জানা গেছে।
এঘটনায় আনিসুর রহমান বাদী হয়ে ১২ জুলাই বিকালে ৭ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে থানায়। এদিকে স্থানীয়দের অভিযোগ বখাটে আশেক উল্লাহ প্রায় সময় সাধারন মানুষের উপর হামলা করে এলাকায় ত্রাস সৃষ্টি যাচ্ছে প্রায় সময়। তার অত্যাচারে এলাকার নিরহ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তার বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চাই এলাকাবাসী।এবিষয়ে মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস বলেন, মারামারির বিষয়ে এজাহার পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর