April 15, 2026, 5:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পাঁচবিবিতে কালীমূর্তি ভাংচুর আটক ১ এলাকায় মিছিল শান্তি বজায় রাখার আহবান

পাঁচবিবিতে কালীমূর্তি ভাংচুর আটক ১ এলাকায় মিছিল শান্তি বজায় রাখার আহবান
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

mostbet


আজ সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি কালীমন্দিরের মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগে পুলিশ ওলিউল্যাহ (৩৫) নামের একজনকে আটক করেছে। সে নীলফামারী জেলা সদরের উত্তরা শষি (হাতিপাড়া) গ্রামের একরামুল হকের ছেলে।
এলাকার লোকজন জানায়, সকাল ৬ টার দিকে ওলিউল্যাহ পাঁচবিবি রেল স্টেশনের প্লাটফরমের উত্তর দিকে শ্রী শ্রী চামুন্ডা কালী মন্দিরের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে। অতঃপর কালীমূর্তির মাথা ও বাম হাত ভেঙ্গে পালানোর সময় এলাকার লোকজন তাকে আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করে। রেলকোলনীর হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সকাল ৮ টার দিকে মূর্তি ভাঙ্গার প্রতিবাদে মিছিল বের করে।

সকাল ১০টার দিকে ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার রশীদুল হাসান, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, পৌর প্যানেল মেয়র নূর হোসেন নূর, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুনীল রায়  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানান। এদিকে সান্তাহার রেল পুলিশের এস আই ইমায়েদুল জাহেদী জানান,এ ঘটনায় জিআরপি থানায় মামলা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর