March 24, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজশাহীর তানোরে সাংসদ ওমর ফারুক চৌধুরীর জমিতে টিএসসি কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর তানোরে বহুপ্রতিক্ষিত ‘তানোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে’র (টিএসসি) ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) বিকেলে তানোর পৌর এলাকার কাশিম বাজার নামক স্থানে প্রতিষ্ঠানটির জমিদাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। সরকারি বহুতল এই প্রতিষ্ঠানটি নির্মাণে ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।সাংসদ ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এরআগে সকালের দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করেন। সেইসঙ্গে প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের হুইল চেয়ার প্রদান শেষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ডিপ টিউবওয়েলের ৪০০টি রিচার্জ কার্ড ও অসহায় দরিদ্র ১৮৪টি পরিবারের মাঝে সাব-মারসেবল পাম্প উপহার দেয়া হয়। পরে জনসচেতনায় করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রীও বিতরণ করেন সাংসদ ফারুক চৌধুরী। এসময় তিনি পুরো উপজেলার সব ভাঙ্গা রাস্তা দ্রুত মেরামতের প্রতিশ্রতি দেন।সামাজিক দূরত্ব বজায়ের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আলমগীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী রেজাউল ইসলাম, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, বিএমডিএ সহকারী প্রকৌশলী শরিফুল, তানোর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, তানোর পৌর মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী  ও সমাজসেবক আবুল বাশার সুজন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার, জেলা পরিষদ মেম্বার ও মুন্ডুমালা পৌর আওয়ামীলূগের সভাপতি গোলাম মোস্তফা, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর