March 24, 2026, 11:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পটুয়াখালী ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় মানববন্ধন

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কুয়াকাটা পৌর ছাত্রলীগ।
পৌর ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ানের নেতৃত্বে রবিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
এসময় মানববন্ধনে অংশগ্রহন করেন পৌর ছাত্রলীগ নেতা রুবেল খান, আবদুল্লাহ আল হাসিব, সুমন,খলিলসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মানববন্ধনকালে ছাত্রলীগ নেতা তুহিন দেওয়ান বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি হাসান সিকদার ও তার পরিবারকে নিয়ে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে।দ্রুত এহেন অপ-প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর