March 23, 2026, 2:18 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ফাইল ছবি

আজ ১২ জুলাই ২০২০ ইং তারিখ রোববার ফের করোনা টেস্ট মাশরাফির

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ফাইল ছবি

এখন পর্যন্ত করোনামুক্ত হতে পারেননি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।তবে তার শারীরিক পরিস্থিতি ভালোই আছে।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে বাসায় আইসোলেশনে থেকে তার চিকিৎসা চলছে।গত ২০ জুন করোনায় আক্রান্ত হন এই ‘নড়াইল এক্সপ্রেস’।এর পর গত ৫ জুলাই দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভ ফল আসে।আজ ১২ জুলাই ২০২০ ইং তারিখ রোববার পুনরায় করোনা টেস্ট করাবেন মাশরাফি।তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।সেই সঙ্গে তাকে নিয়ে কোনো বিভ্রান্তিকর প্রতিবেদন বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য দিয়েছেন মাশরাফি।মাশরাফির আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তার শাশুড়ি ও শ্যালিকা।এর পর নিজেকে নিয়ে দুঃসংবাদটি দেন মাশরাফি।পরে তার ভাই মোরসালিন মুর্তজারও করোনা পজিটিভ আসে।এর কিছু দিন পর জানা যায়, মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন।এ বিষয়ে নিজ নির্বাচনী এলাকা নড়াইলের লোহাগড়ার এক সভায় ভিডিও কনফারেন্সে মাশরাফি বলেছিলেন– ‘আমি ও আমার স্ত্রী করোনা পজিটিভ।১৭ দিন হলো আমাদের প্রাণভোমরা, সন্তান হুমায়রা ও সাহেল আমাদের থেকে অনেক দূরে। ওরাও ভীষণ কষ্টে আছে। আমরা ভালো নেই। আমার লড়াইয়ে আমার প্রিয়তমা স্ত্রী সারথি হয়ে আক্রান্ত হয়েছে।আল্লাহ চাইলে সংকট কেটে যাবে, আপনাদের সঙ্গে আবার মিলিত হব।দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন মাশরাফি।নিজের নির্বাচনী এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি।এ ছাড়া সারা দেশে বিভিন্নভাবে তিনি অসহায় মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর