March 30, 2026, 1:02 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বোয়ালমারীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

কামরুল সিকদার,  বোয়ালমারী (ফরিদপুর) থেকে:

ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতিকালে স্থানীয় দুই আওয়ামীলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। ওই দুই নেতার বিরুদ্ধে ইতোপূর্বেও হামলা-ভাংচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।থানা উপ পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন আহমেদ বলেন,  উপজেলার গুনবহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাহেব আলী সাবের (৫৩) ও একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. মঞ্জুর হোসেন (৫২) কে বৃ্হস্পতিবার (৯ জুলাই) রাত ৯ টায় নতুন করে হামলার প্রস্তুতিকালে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করার অভিযোগে সঙ্গীয় ফোর্সসহ পার্শ্ববর্তী ভেন্নাতলা বাজার থেকে হাতেনাতে আটক করি।উল্লেখ্য, গত ২৭ মে সাহেব আলী সাবের ও মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে তার শতাধিক কর্মী সমর্থক প্রতিপক্ষ বাকির মোল্যার ২০/২৫ সমর্থকের বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এই  ঘটনায় পুলিশ সাহেব আলী ও মঞ্জুর হোসেনকে খুঁজছিল। তাদেরকে শুক্রবার (১০ জুলাই) সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর