April 15, 2026, 6:51 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিরাজগঞ্জের গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পরকিয়ায় বাধা দেওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাতুড়িয়া গ্রামে আঁখি খাতুন (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী আলহাজ আলী ও তার স্বজনরা পলাতক রয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভাতুড়িয়া পূর্বপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে আঁখির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ভাতুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, তিন বছর আগে তার মেয়ে আঁখিকে একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে আলহাজ আলীর সঙ্গে বিয়ে দেন। বিয়ের দুই বছর পর আলহাজ আলী তার আপন ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়ায় লিপ্ত হন। তাদের পরকিয়া নিয়ে কয়েক বার সালিশ বৈঠক হয়। সেসময় তাদের সাবধান করে দেওয়া হয়। তারপরও আলহাজ আলী তার পরকিয়া চালিয়ে যাওয়ায় আঁখি এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার রাতে আঁখিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় চিকন রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর