April 2, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি সংগৃহীত

মহামারী মরন ব্যাধী করোনা বৃষ্টির মতো,এতে সবাই ভিজবে- ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।ছবি সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।তিনি বলেন, করোনা ভাইরাস বৃষ্টির মতো যেটায় সবাই ভিজবে।বলসোনারো আরও বলেন, তার যেসব উপসর্গ সবই মৃদু এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ।গতকাল ৭ জুলাই ২০২০ ইং তারিখ মঙ্গলবার ব্রাজিলের এই প্রেসিডেন্ট নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। এর আগে বলসেনারো করোনা নিয়ে ঠাট্টা করেন এবং তিনি বলেন এটা গুরুতর কিছু না।করোনা নিয়ে প্রথম থেকেই উদাসীন ছিলেন বলসোনারো। করোনাকে একটি ছোট ফ্লু বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের ঘোর বিরোধি ছিলেন বলসোনারো। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিলো।এছাড়া করোনা মহামারি পরিস্থিতির মধ্যে বলসোনারোর সঙ্গে মত বিরোধের কারণে ব্রাজিলের দুই জন স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।এদিকে দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৭ লাখ মানুষ। বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

প্রাইভেট ডিটেকটিভ/৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর