March 31, 2026, 5:49 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

রাজারহাটে উপজেলা চেয়ারম্যান বাপ্পি’র নিজস্ব অর্থায়নে দুস্থ ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে রাজারহাট উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি’র নিজস্ব অর্থায়নে আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় অসহায় ও দরিদ্র ৪০ পরিবারের মাঝে নগদ দশ হাজার (১০,০০০) টাকা বিতরণ করা হয় ।করোনা ভাইরাসের মহামারী এবং আকষ্মিক বন‍্যার ফলে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার মানুষ ।লোকজনের কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে ।সরকার এসব নিম্ন আয়ের মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই সময়ে রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন, উপজেলা পরিষদ এবং আমার নিজ উদ্যোগে যতটুকু সম্ভব চেষ্টা করছি করোনা দুর্গত এবং বানভাসি অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে। উপজেলা পরিষদ এবং আমার পক্ষ হতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম, উপজেলা পরিষদের স্টাফ মিলন পারভেজ সহ আরও অনেকেই।
প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর