March 31, 2026, 7:14 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

মু‌জিববর্ষ উপল‌ক্ষে বক‌শিগ‌ঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচীর উ‌দ্বোধন

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
জা‌তির জনক বঙ্গবন্ধৃ শেখ মু‌জিবুর রহমান এর জন্মশত বা‌র্ষিকী উদযাপন উপল‌ক্ষে জামালপুর​ জেলার বক‌শিগঞ্জ উপ‌জেলায় ১শ টি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উ‌দ্বোধন ক‌রে‌ছে। আজ ৭ জুলাই (মঙ্গলবার) বক‌শিগঞ্জ উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এঁর জন্মশত বা‌র্ষিকী উপলক্ষে ফলজ বৃ‌ক্ষের চারা রোপন ক‌রে উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। আনুষ্ঠা‌নিক ভা‌বে উ‌দ্বোধন ক‌রে‌ছেন বক‌শিগঞ্জ উপ‌জেলা প‌ষি‌দের চেয়ারম‌্যান আব্দুর রউফ তালুকদার, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জাম‌শেদ খোন্দকার, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোঃ আলমগীর আজাদ। এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল, উপ‌জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম রি‌য়েল, উপ‌জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মা‌জেদুল ইসলাম, উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিং। এছাড়াও উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ‌্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর