গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ৭ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেফতার-৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে এক কৃষকের কলা বাগান কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত: তছলিম উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম প্রায় দুই বিঘা জমিতে কলা বাগানের প্রায় ৭শ’ কলার গাছ লাগান। শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টায় প্রতিবেশি মৃত: নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী সহ ১০/১২জন যুবক সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র দিয়ে উক্ত কলা বাগানের কলার গাছ কর্তন করে। যাহার ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে আজাহারুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদ আলী বান্টু সহ ১২ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রোববার সকালে আব্দুল ওয়াহেদ (৩২), নুরুন্নবী (১৮) ও মুসা (২৫) কে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল ইসলাম জানান, আমলা কলাগাছ কাটার অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।