March 30, 2026, 5:44 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

মুজিববর্ষ উপলক্ষে পীরগঞ্জে সাঈদ রেজা শান্ত’র আম গাছের চারা বিতরণ

মেহেদী হাসান,মিঠাপুকুর(রংপুর)প্রংরতিনিধিঃ
রংপু‌রের পীরগ‌ঞ্জে মুজিব জন্মশত বর্ষ  উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পীকারের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মাস ব্যাপী ফলজ চারা বিতরণ ও রোপন কর্মসূচীর অংশ হিসেবে ৫ জুলাই রোববার পীরগঞ্জ‌ের রায়পুর ইউ‌নিয়‌ন প‌রিষদ মা‌ঠে আ‌ম গা‌ছের চারা বিতরন করা হয়েছে। জানা‌গে‌ছে  প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল ওয়া‌জেদ মিয়ার ভা‌তিজা ও প্রধানমন্ত্রীর ভাসুর পুত্র তরুন শিল্পপ‌তি ইঞ্জি‌নিয়ার সাঈদ রেজা শান্ত’র সা‌র্বিক সহ‌যো‌গিতায় উপ‌জেলার ১৫ টি ইউ‌নিয়ন ও ১‌টি পৌরসভায় প্রায় ১০ হাজার আ‌ম গা‌ছের চারা বিতরন করা হ‌বে।
চারা বিতরন অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন পীরগঞ্জ  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সা‌বেক ভাইস চেয়ারম‌্যান মোনা‌য়েম সরকার মানু, রায়পুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাইদুর রহমান চৌধুরী দুলাল,  ছাত্রলী‌গ ‌কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সহকা‌রি অধ‌্যাপক সা‌দিদ জাহান সৈকত, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি এ জেড এম সে‌কেন্দার আলী মন্ডল, রায়পুর ইউ‌নিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল জ‌লিল, প্রজাপাড়া ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের প্রতিষ্ঠাতা সভাপ‌তি সু‌নিল পাল, পৌর আওয়ামী মৎস‌্যজী‌বি লী‌গের সাধারন সম্পাদক প‌বিত্র কুমার পাল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। ইউ‌নিয়‌নের ৯ টি ওয়ার্ডের সাধারন মানুষের মাঝে তিন শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে উন্নত মানের হা‌ড়ি ভাঙ্গা আমের চারা বিতরন করা হয়। প‌রে রায়পুর ইউ‌নিয়ন পরিষদ মাঠ ও বাহাদুরপুর ক‌মিউ‌নি‌টি  ক্লি‌নিক মা‌ঠে আ‌ম গা‌ছের চারা রোপন ক‌রেন নের্তৃবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/৫ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর