April 15, 2026, 6:59 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লাশ হয়ে নারী জন্মের প্রতিদান দিল

লাশ হয়ে নারী জন্মের প্রতিদান দিল
ঈশ্বরদী প্রতিনিধি

mostbet

 

পাবনা জেলার ঈশ্বরদীতে বাবা-দাদার হাথে খুন হওয়া দেড় মাসের কন্যাশিশু আতিকার মরদেহ। এই আলমারি থেকে কাপড়ে পেঁচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ

ঈশ্বরদী শহরের কলেজ রোডের অরণকোলা এলাকা থেকে দেড়মাস বয়সী একটি শিশু চুরির মিথ্যে ঘটনা ফাঁস হলো গতকাল শনিবার রাত সাড়ে ১১টার সময় নিজ বাড়ির স্টিলের আলমিরা থেকে শিশু আতিকা জান্নাতের লাশ উদ্ধারের পর।

শিশুটি হত্যার দায়ে জড়িত সন্দেহে আটক বাম থেকে বাবা আশরাফুল ইসলাম, দাদা আইয়ুব আলী, দাদী সেলিনা খান ও আশরাফুলের মামী জোসনা খাতুন

নিজ কন্যা শিশু হত্যার দায়ে আতিকা জান্নাতের পিতা আশরাফুল ইসলাম (৩৩), দাদা মো. আইয়ুব আলী খান (৭২), দাদা সেলিনা খান (৬৮) ও ছেলের মামী জোৎস্না খাতুনকে (৫৭) পুলিশ গ্রেফতার করেছে।
দেড় মাস বয়সী শিশু আতিকা জান্নাত চুরির খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঐ বাড়িতে যান এবং পর্যবেক্ষণ করেন। এর কোন কিনারা করতে পারছিলেন না পুলিশ। সন্দেহজনক ভাবে পাশের বাড়ির চারজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। ঐ চার ব্যক্তির কাছ থেকে কোন তথ্য না পেয়ে পুলিশের সন্দেহ বাড়তে থাকে। বাড়িতে থাকা স্টিলের আলমিরার চাবি চাইলে বলেন, হারিয়ে গেছে। সন্দেহের মাত্রা বেড়ে গেলে আলমিরা ভেঙ্গে শিশু জান্নাতের লাশ উদ্ধার করা হয়। পর পর কন্যা শিশুর জন্ম, আগের ১ বছরের একটি কন্যা শিশু এবং ৭ মাসে ভূমিষ্ট হওয়া আতিকা জান্নাতের জন্মকে আনন্দহীন করে তোলে। বংশের বাতি জ¦ালাবে কে, ছেলে সন্তান না হওয়ায় মেয়েকে হত্যা করলো বাবা আশরাফুল ইসলাম।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, শিশু আতিকা জান্নাত চুরির খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হই। বাবা, দাদা ও দাদী কৌশলে বাচ্চার মাকে ছাদে পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে শারীরিকভাবে অস্বাভাবিক দেড় মাসের কন্যাকে শ্বাস রোধে হত্যা করে ষ্টিলের আলমিরাতে রেখে দেয়। বাচ্চার মা এসে বাচ্চাকে না পেলে, সবাই প্রতিবেশীদেরকে দায়ী করে তার কন্যা শিশু হারানোর জন্য। শিশুর পরিবারের সন্দেহের কারণে প্রতিবেশীদের চারজনকে আটক করে জিজ্ঞাসা করা হয়। অবশেষে শনিবার রাতে নিজ বাড়ির স্টিলের আলমিরা থেকে শিশু আতিকা জান্নাতের লাশ উদ্ধার করা হয়েছে। শিশু হত্যার দায়ে পিতা, দাদা, দাদী ও বাবার মামিকে গ্রেফতার করা হয়েছে।
নিজ বাড়ির স্টিলের আলমিরা থেকে শিশু আতিকা জান্নাতের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় ঈশ্বরদীতে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর