March 30, 2026, 9:09 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কেশবপুর নতুন করে পৌর কাউন্সিলরসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোর কেশবপুর উপজেলায় পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । বৃহস্পতিবার নমুনা পরিক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান,  বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় কেশবপুরে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছে । আক্রান্তরা হলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাবদিয়া গ্রামের জামাল উদ্দিন, একই গ্রামের সাকিবুল ইসলাম । পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আব্দুর সবুর  ও পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের রাজু আহম্মেদ । তিনি বলেন, আক্রান্তদের বাড়ী বৃহস্পতিবার লক ডাউন করা হয়েছে। এ নিয়ে কেশবপুর উপজেলায় মোট ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ভিতর ১৩ জন সুস্থ হয়েছে। বাকীরা আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২জুলাই ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর