March 25, 2026, 1:21 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পুলিশের অভিযানে প্রেমিকাকে ধর্ষণের ভিডিও প্রচারের অভিযোগে পাবনায় এক তরুণকে গ্রেপ্তার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

পাবনা জেলার চাটমোহরে এক মাদরাসা ছাত্রী(১৬)’কে ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে রনি মোল্লা (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ শে জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের রবিউল মোল্লার ছেলে বলে জানা গেছে। এর আগে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।মামলার অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকায় বসবাসের সূত্র ধরে বছর খানেক আগে ওই মাদরাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনি মোল্লার। সেই সুবাদে চলতি বছরের গত (২০ জুন) শনিবার বাড়িতে কেউ না থাকায় কৌশলে রনি মোল্লা ওই মাদরাসা ছাত্রী (প্রেমিকা)-কে তার বাড়িতে ডেকে এনে বিয়ের প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হয় এবং মোবাইলে তা ভিডিও ধারণ করে। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই মাদরাসা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে রনি মোল্লা। এরপর ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে রনি সেই ভিডিও ফেসবুক এবং স্থানীয়দের মোবাইলে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর ওই মাদরাসা ছাত্রীর বাবা মঙ্গলবার সকালে থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পুলিশ ততক্ষণিক মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রনি মোল্লাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।এ বিষয়ে পাবনা চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, রনি মোল্লা নামের ওই তরুণের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পরে অভিযান চালিয়ে রনিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার মোবাইল জব্দ করে এর সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই মাদরাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

প্রাইভেট ডিটেকটিভ/১জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর