March 31, 2026, 6:03 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি

শাহিন আহম্মেদ ,কেরানীগঞ্জ(ঢাকা ) প্রতিনিধিঃ
মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় রাজধানীতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে  কবি নজরুল সরকারি কলেজ শাখা  ছাত্রলীগ।
১ জুলাই বুধবার দুপুরে ক্যাম্পাসে ও খেলার মাঠের পাশ দিয়ে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়। এর আগে কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতা ইয়াসিন আল অনিক বলেন, মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় নিদেশনায় আমরা  কবি নজরুল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, মসজিদ প্রাঙ্গণ,আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ করেছি।
এসময় তিনি আরও বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। পরিবেশ বান্ধব গাছ আমাদের সকলের বন্ধু।পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো উচিৎ। আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি।দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।
প্রাইভেট ডিটেকটিভ/ ১জুলাই ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর