March 30, 2026, 7:30 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

আলফাডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

কবীর হোসেন,আলফাভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন মঙ্গল দুপুরে আলফাভাঙ্গা উপজেলা মিলনাতায়নে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র সাইফুর রহমান এই বাজেট ঘোষণা করেন।
এবার ১৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৩৬৭টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭৩ লাখ ৫৮০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে সাত লাখ এক হাজার ৭৮৭ টাকা।
মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, এই শহর হবে স্বপ্নের শহর, সকলের শহর। এই শহরের উন্নয়নে আমরা দলমত নির্বিশেষে সকলেই এগিয়ে আসব এই আমার প্রত্যাশা। বাজেটে পৌরসভার ড্রেনেজ, পৌর বাজারের যানজট নিরসন, রাস্তাাঘাট নির্মাণ, পরিবেশ উন্নয়ন, সড়ক বাতি, বর্জ্য অপসারণ, হাটবাজার এবং অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেট বাস্তবায়নে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কাউন্সিলরসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসিদ্দিকুর রহমান,সচিব মেহেদী হাসান, প্যানেল মেয়র আজিজুর রহমান , পৌর প্রকৌশলী মো.শরিফুল ইসলাম, মিজানুর রহমান কাউন্সিলরসহ,সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর