March 24, 2026, 7:24 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

২০ বছর পরও একই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট-বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর মতে,দেশের ক্রিকেট এখনও একই জায়গায় আটকে আছে, কিছু কিছু ক্ষেত্রে বরং পিছিয়েছে।বিসিবি’তে অনিয়ম আর জবাবদিহি না থাকায় এই ধরনের অবস্থার তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।তার মতে, টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কোনো চেষ্টাই নেই বর্তমান বোর্ডের।বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান কখনও ভুলার নয় তাদের একজন সাবের হোসেন চৌধুরী।তিনি সভাপতি থাকাকালীনই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিলো।তাই স্বপ্নবুনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেকটাই হতাশ তিনি।২০ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ এখনও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও হারে।বাংলাদেশের টেস্ট অবস্থান কেমন সেটা বুঝার জন্য এটাই যথেষ্ট।তারপরও ২০ বছরের সাদা পোশাকি যাত্রায় কেউ কেউ উন্নতি দেখেন।একটা কথা প্রায়ই বলা হয়, যোগ্য ব্যক্তিদের জায়গা হয় না বিসিবি’তে।সাবের হোসেন চৌধুরী তুলে আনলেন বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের কথা।আইসিসি তার মেধার মূল্য দিলেও দেশে তিনি অবহেলিত।বিসিবিকে নিয়ে নানা সমালোচনার পাশাপাশি টাইগারদের সাদা পোশাকে উন্নতির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ দিয়েছেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর