April 10, 2026, 12:49 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজধানীতে ছিনতাইকারীর হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

রাজধানীতে ছিনতাইকারীর হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক


রাজধানীর টিকাটুলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হয়েছেন।
গতকাল রোববার সকালে টিকাটুলীর কে এম দাশ লেনে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহত আবু তালহা (২২) বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি টিকাটুলীতে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম নূর উদ্দিন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  বলেন, সকালে সাভারের আশুলিয়ার নিজ ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তালহা। বাসা থেকে ১০০ গজ দূরেই তিনজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে।
একপর্যায়ে ছিনতাইকারীরা তালহাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর