April 10, 2026, 2:24 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নেইমার রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে পারবে রিয়ালে

নেইমার রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে পারবে রিয়ালে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নেইমার রিয়াল মাদ্রিদে নাম লেখালে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে মানিয়ে নিয়ে তার খেলতে না পারার কোনো কারণ দেখছেন না ক্লাবটির সাবেক ফরোয়ার্ড প্রেদ্রাগ মিয়াতোভিচ।

গুঞ্জন উঠেছে, পিএসজি ছেড়ে সান্তিয়াগো বের্নাবেউয়ে নাম লেখাতে পারেন গত অগাস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসে পাড়ি জমানো নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের যোগাযোগ আছে বলেও অনেকের দাবি।

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনও আছে। পাঁচবারের বর্ষসেরা এই ফরোয়ার্ড নাকি যেতে পারেন পিএসজিতে।

তবে রিয়ালে রোনালদো ও নেইমার দুই জনকেই একসঙ্গে দেখতে চান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী মিয়াতোভিচ। নেইমার বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে যেভাবে খেলেছেন রোনালদোর সঙ্গেও সেভাবেই খেলতে পারবে বলে বিশ্বাস তার।

“ব্যক্তিগতভাবে, খেলোয়াড় হিসেবে আমি নেইমারকে পছন্দ করি। তার মধ্যে জাদু আছে। রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক বা প্রায় সবার মন জয় করতে পারবে সে।”

“তাকে যদি নেওয়ার করার সুযোগ থাকে, আমি হব এতে সায় দেওয়া প্রথম ব্যক্তি। তবে আমি জানি না, এটা সম্ভব কি-না। তবে নেইমার যদি মেসির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে, তাহলে রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে না পারার কোনো কারণ নেই।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর