March 25, 2026, 1:19 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এমপি দুর্জয়কে ঘিরে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ জানিয়েছে উথলী ইউনিয়ন ছাত্রলীগ

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপিকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা ও ষড়যন্ত্র মূলক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, এস এম মুরাদ হোসেন (বিপু) ও সাধারণ সম্পাদক, মোঃ বিল্টু মিয়া।
গতকাল ২২/০৬/২০২০ ইংরেজী রোজ সোমবার দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘তিন এমপির অপকর্মে বিব্রত সরকার’ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনি পত্রিকায় ‘করোনাকালেও বিতর্কে তিন এমপি’ শীর্ষক দুটি সংবাদে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদের সাথে ষড়যন্ত্রমূলকভাবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
এই ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন শিবালয় উপজেলার আওতাধিন উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের সকল নেতাকর্মী।
এক প্রতিবাদ বার্তায় উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদক বলেন,এ.এম নাঈমুর রহমান দূর্জয় মানিকগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক। মানিকগঞ্জ বাসীর গর্ব, আন্তর্জাতিক খ্যাতি মম্পূর্ন ব্যক্তিত্ব, তিনি দিনরাত জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারির মাঝেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে রয়েছেন সর্বদা ই। তার কারণে সাধারণ জনগণ স্বস্তিতে রয়েছে। কিন্তু বিএনপি-জামাতপন্থী ও একটি কুচক্রী মহল  মাঝে মাঝেই অপ প্রচারে লিপ্ত হয়। নাঈমুর রহমান দূর্জয়কে জড়িয়ে সংবাদ তারই ইঙ্গিত বহন করে।
কেননা,জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দূর্জয়কে জড়িয়ে তাঁর নির্বাচনী এলাকায় অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর