April 10, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ভারতের সামনে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

ভারতের সামনে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বড়দের গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগে-পরে সেই লড়াই ছড়িয়েছিল উত্তেজনার বারুদ। এবার ছোটদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও একই লাইন-আপ। শেষ আটে বাংলাদেশ সামনে পাচ্ছে ভারতকে।

গ্রুপ পর্বের শীর্ষে থেকে শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইংলিশদের জয়ে নিশ্চিত হয়ে বাংলাদেশের শেষ আটে ওঠাও। ‘সি’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

আগামী শুক্রবার কুইন্সটাউনের জন ডেভিস ওভালে হবে বাংলাদেশ ও ভারতের কোয়ার্টার-ফাইনাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে শুরু করার পর পরের দুই ম্যাচেই জিতেছে ১০ উইকেটে।

শনিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার কানাডাকে ২৮২ রানে হারিয়েছে ইংল্যান্ড। কুইন্সটাউনে ইংলিশদের ৩৮৩ রান তাড়ায় কানাডা গুটিয়ে যায় ১০১ রানে। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে। প্রথম দুই ম্যাচে হারিয়েছে নামিবিয়া ও কানাডাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর