March 30, 2026, 11:05 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

সুন্দরগঞ্জে সাবেক এমপিসহ করোনা সংক্রমিত ১৬

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি ও উপজেলা পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশার শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এনিয়ে এ উপজেলায় করোনা সংক্রমিত সংখ্যা বেড়ে ১৬ জনে উন্নীত হল।
জানা যায়, রবিবার (২১ জুন) পর্যন্ত উপজেলার মোট ২’শ ৮ জনের নমুনা সংগ্রহ পূর্বক নীরিক্ষাগারে পাঠানো হয়। এরমধ্যে সাবেক এমপি ও উপজেলা পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসানসহ ১৬ জনের শরীরে করোন ভাইরাস সংক্রমিত হয়েছে মর্মে প্রাপ্ত নীরিক্ষা রিপোর্টে প্রকাশ করা হয়। এরমধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন। সংক্রমিতদের মধ্যে মেহেরুন নেছা নামে এক গৃহবধুর মৃত্যু ও চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪ জন। আর অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে প্রাপ্ত রিপোর্টে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় ওয়াহেদুজ্জামান সরকার বাদশার নিজ বাড়িসহ ৭ বাড়ি ও স্থানীয় বেলকা বাজারের কয়েকটি দোকান ও পূর্বের ঘটনায় ১৮ পরিবারসহ আরও ২টি দোকান লকডাউন করায় এ সংখ্যা বেড়ে ২১ পরিবার ও ৯টি দোকানে উন্নীত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর