March 30, 2026, 9:23 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

চৌদ্দগ্রামে চেয়ারম্যান-মেম্বারদের ঔষুধ উপহার দিলেন ইন্স্যুরেন্স কর্মকর্তা জহির

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে উপহার হিসেবে ঔষুধ প্রদান করেছেন প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড তাকাফুল এখলাস প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ জহিরুল ইসলাম।  ২১ জুন ২০২০ ইং তারিখ রোববার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আর্সেনিক এ্যালবাম-৩০ নামের ঔষুধ  চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুর নিকট হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজারের হোমিওপ্যাথিক ডাঃ মোঃ শাকিল ইকবাল, জেলা শ্রমিকলীগ নেতা নিজাম উদ্দিন মিলন, ওয়ার্ড মেম্বার আবদুল হাই বাবুল, সামাজিক ব্যক্তি জামসেদ ও মাসুম। করোনা মহামারীর সময়ে উপহার হিসেবে ওষুধ পেয়ে ইন্সুরেন্স কর্মকর্তা জহিরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর