April 15, 2026, 4:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারতে পাচারকালে দুই টাকার ২৩ হাজার নোট উদ্ধার

ভারতে পাচারকালে দুই টাকার ২৩ হাজার নোট উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় আবারও বাংলাদেশি নতুন দুই টাকার ২৩ হাজার নোট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। গতকাল শনিবার দুপুর ১ টার দিকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এ নোটগুলো উদ্ধার করে। নোটগুলো সদ্য বাংলাদেশ ব্যাংক থেকে সরবরাহ বলে ধারণা করা হচ্ছে। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব, গোপন সংবাদের ভিত্তিতে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে নতুন দুই টাকার ২৩ হাজার নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত (২৩ হাজার) ৪৬ হাজার টাকা বেনাপোল পোর্ট থানা পুলিশে জমা দেওয়া হয়েছে বলেও জানান আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব।

Share Button

     এ জাতীয় আরো খবর