April 15, 2026, 5:46 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার আশুলিয়ার গাজীবাড়ি এলাকায় পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার পশ্চিম গাজীবাড়ি থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত রুলিয়া আক্তার শিমুলিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আউলাদ হোসেনের মেয়ে।

 

পলাতক স্বামী নাজমুল হোসেন নুরুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, এক বছর আগে রুলিয়া ও নাজমুলের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য রুলিয়াকে মারধর করে আসছিল নাজমুল। এছাড়াও নাজমুল অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি রুলিয়া জানতে পেরে তাকে বাধা দেয়। পরে গত শুক্রবার রাতে এ নিয়ে তাদের মথ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুলিয়াকে বেদম মারধর করে নাজমুল। সকালে রুলিয়া আত্মহত্যা করেছে বলে নাজমুল প্রচার করতে থাকে। তবে নিহত রুলিয়ার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে রুলিয়ার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে রুলিয়া আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এটা ময়নাতদন্ত শেষেই জানা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর