April 15, 2026, 5:49 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

রাজধানীতে বাসচাপায় নারীর মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর মালিবাগে বাসচাপায় মারা গেছেন এক নারী। নিহতের নাম রুনা (৩২)। তিনি পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের আদি লেন এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তার দুটো সন্তান রয়েছে। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, গতকাল শনিবার সকাল ৯টার দিকে মালিবাগে রাস্তা পার হবার সময় রমজান পরিবহনের একটি বাসের চাপায় রুনার মৃত্যু হয়। বাচ্চু এক স্বজনের মৃত্যুর খবর পেয়ে পরিবার নিয়ে রামপুরা থেকে রিকশায় করে মালিবাগ গিয়েছিলেন। বাচ্চু যখন রিকসা ভাড়া দিচ্ছিলেন, রুনা তখন রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে পড়েন বলে ওসি জানান। পুলিশ বাসটি আটক করলেও তার চালক ও হেলপার পালিয়ে গেছে। রুনার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.বাচ্চু মিয়া বলেন, লাশটি মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা লাশ নিয়ে যাবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর