April 15, 2026, 5:44 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নড়াইলে জমির বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

নড়াইলে জমির বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইলের কালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পানিপাড়া গ্রামের খবির উদ্দিন ও মিজান বিশ্বাসের লোকদের মধ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদুল (২৫) ও জাকির হোসেনসহ অন্যান্যের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। মিজান বলেন, অরুনিমা পার্কের পাশে আমাদের জমিতে সেচের কাজের মেশিন বসাতে যাই। এ সময় খবিরের লোকজন আমাদের ওপর গুলি করে। তারা আমাদের মালামাল ভাংচুর করে। পাল্টা অভিযোগ করে খবির বলেন, মিজানের লোকজন রাতে আমার জমি দখল করতে আসলে আমরা বাধা দিই। তারা আমাদের ওপর হামলা চালালে পার্কের প্রহরীরা ফাঁকা গুলি করে। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার বেলা ১১টার দিকেও কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, রাতে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর থেকে সেখান পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর