April 15, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার রানিহাটি ডিগ্রি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বড় ইন্দারা মহল্লার আসলাম উদ্দিন ওরফে এনামুল (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)। ওসি হাবিবুল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শিবগঞ্জের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় রানিহাটি ডিগ্রি কলেজ মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাকের চাপায় তারা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর