April 5, 2026, 10:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

প্রখ্যাত সাংবাদিক ও ভাষা সৈনিক কামাল লোহানীর মৃত্যুতে কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক এমপির শোক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।ফাইল ছবি

প্রখ্যাত সাংবাদিক, ভাষা সৈনিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।আজ ২০ জুন ২০২০ ইং তারিখ শনিবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ এদেশের প্রায় প্রতিটি প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।এই গুণী ব্যক্তিত্বের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি।মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূলের আন্দোলনে, এবং সাংবাদিকতায় ও সাংস্কৃতিক উন্নয়নে তাঁর ভূমিকা চিরভাস্বর হয়ে থাকবে।কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর