March 25, 2026, 6:53 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আওয়ামীলীগের প্রয়াত তিন নেতার সরণে সাইদুর রহমানের ব্যাক্তিগত উদ্যোগে শোক’সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত তিন হেভিওয়েট নেতা মোহাম্মদ নাসিম, শেখ আব্দুল্লাহ এবং বদর উদ্দিন আহমেদ কামরানের স্মরণে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় শোক সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্ডুমালা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমানের উদ্যোগে মুন্ডুমালা পৌরসভার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই শোক’সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, এলাকার প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুল ইসলাম। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের মুন্ডুমালা পৌরসভার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উক্ত শোক’সভা ও দোয়া মাহফিলে প্রয়াত তিন নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, যৌথভাবে মুন্ডুমালা পৌর ছাত্রলীগের সভাপতি রিপন কর্মকার এবং পৌর ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক অপুর্ব হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, মুন্ডুমালা ১-নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ আঃ জব্বার, সাধারণ সম্পাদক আঃ ছালাম, পৌর যুবলীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র (২) মোঃ হাবিবুর রহমান, ০৯-নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নজরুল ইসলাম, ০৩-নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুতালেব, মুন্ডুমালা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক সুজন আহাম্মেদ রামেল ও মমিনুল ইসলাম প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর