March 30, 2026, 10:59 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

লামা পৌর আ.লীগের সম্পাদক তাজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, সাংবাদিক তাজুল ইসলাম আর নেই। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৫০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ স্বজনদের রেখে যান। জেলার লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন প্রতিবেদককে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, তিনি চট্টগাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এদিকে তাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমি,পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,মিল্কী রাণী দাশ,উপজেলা আ,লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা,মোঃ জসিম উদ্দীন, মিন্টু সেন,পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিকসহ রাজনৈতিক,জনপ্রতিনিধি, সাংবাদিক মহল,আ,লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
পাশাপাশি তাঁর বিদায়ী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর