April 15, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ছাতকে চুরিসহ একাধিক মামলার আসামি মাহবুব গ্রেফতার

ছাতকে চুরিসহ একাধিক মামলার আসামি মাহবুব গ্রেফতার

mostbet

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে একাধিক মামলায় পলাতক আসামি আহসান মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। শুক্রবার রাতে সিলেটের লালবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ছাতক থানার এসআই সফিকুল ইসলাম। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট, ছাতক ও সুনামগঞ্জে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের নূর মিয়ার পুত্র আহসান মাহবুবের নামে চুরির, ছিনতাই, অস্ত্র ও সন্ত্রাসীসহ ৭টি মামলা রয়েছে। ২০০৩সালে অবৈধ অস্ত্র রাখার দায়ে যৌথ বাহিনীর হাতে আটক হয় সে। দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে পালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারির চাকুরি থেকে তাকে বহিস্কার করা হয়। তার আটক করার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ৭টি মামলায় অভিযুক্ত মাহবুব দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর