April 15, 2026, 3:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ছাতকে আলোচিত পিয়াস হত্যা মামলার আসামী আলমগীর গ্রেফতার…

ছাতকে আলোচিত পিয়াস হত্যা মামলার আসামী আলমগীর গ্রেফতার

mostbet

ছাতক প্রতিনিধি,

ছাতকে আলোচিত সিএনজি চালক পিয়াস হত্যা মামলার অন্যতম আসামী আলমগীর হোসেন(২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মৃত আব্দুর রকিবের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শাহীনুর আলম শাহীন অভিযান চালিয়ে চট্রগামের পাঁচলাইশ থানার টেকনিক্যাল মোড় এলাকার একটি বস্তি থেকে থাকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে তাকে ছাতক থানায় নিয়ে আসা হয়। ছাতক উপজেলার দি খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রনব চৌধুরী কুটুর পুত্র সিএনজি চালক প্রনয় চৌধুরী পিয়াস গত বছরের ৬ আগষ্ট রাতে তার ব্যবহৃত সিএনজি গাড়িসহ নিখোঁজ হয়। ৭ আগষ্ট সকালে দোলাবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর ব্রীজের মুখ থেকে তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । ১০ আগষ্ট তার ভাসমান লাশ সিংচাপইড় হাওর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পিয়াসের পিতা প্রনব চৌধুরী কুটু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আলমগীর হোসেনকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর