পঞ্চগড়ে ভোগদখলীয় জমি বে-দখল হওয়ায় অসহায় হয়ে ঘুরছে প্রকৃত জমির মালিক
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

জমির মালিকের অনুপস্থিতিতে জমি জোর পূর্বক ভোগ দখল। অসহায় হয়ে ইউ,পি পরিষদে বিচার প্রার্থী হলে সমাধান করা হলেও বাদী পক্ষ সম্পূর্ন ফেরত পাইনি বলে অভিযোগ করেছে ছেলিম উদ্দীন গং পিতা- মৃত: নওজেদ ব্যাপারী, সাং- লাহিরী পাড়া, আমতলা কাজী পাড়া, উপজেলা বোদা, জেলা পঞ্চগড়। বিবাদী পক্ষ যথাক্রমে হলো আইনুল হক, রফিকুল ইসলাম, আ: মতিন, মহসিন আলী, পারুল হক, মিন্টু মিয়া, পিতা- মৃত রমজান আলী। জিয়ারুল হক, জিয়েন আলী, পিতা- আইনুল হক এরা সবাই একই গ্রামে বসবাস করে। বাদীর অনত্র কর্মের কারণে অনুপস্থিতির সুযোগে জমা-জমি জোর পূর্বক ভোগ দখল করে আসলে অত্র ৪নং খারিজা কাজলদিঘী, কালিয়াগঞ্জ ইউ,পি পরিষদের চেয়ারম্যান এর নিকট অভিযোগ করলে তিনি উভয় পক্ষকে ডেকে যথাযথ কাগজ পত্র দেখে আমিন দ্বারা জমি মেপে মিমাংসা করে দেন। কিন্তু অদ্যবদি বিবাদীপক্ষ দাবীকৃত মৌজার জমা-জমি ছেড়ে না দেওয়ার কারণে বর্তমানে বাদীপক্ষ চরমভাবে অসহায় হয়ে পরেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবী করেছেন।