March 25, 2026, 4:04 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

‌বক‌শিগ‌ঞ্জে অভাবের সংসা‌র দমা‌তে পা‌রে‌নি জা‌হিদুল‌কে

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
বাবা দিন মজুর, মা গৃহকর্মী। বাবা-মা, দুই বোন ও দুই ভাইয়ের ম‌ধ্যে জা‌হিদুল বড়। অভা‌বের সংসা‌র। অর্থাভাব অনাহার তা‌দের নিত‌্যদি‌নের সঙ্গী। বাবার বসত‌ভিটাও নেই। অ‌ন্যের জ‌মি‌তে ঘর ক‌রে বসবাস ক‌রে। শত অভা‌বের প‌রেও পড়া‌লেখায় থেমে থাকেনি জাহিদুল। সব বাধা পে‌রি‌য়ে জা‌হিদুল এবারের এস.এস.সি পরীক্ষায় গো‌ল্ডেন জি‌পিএ-৫ পে‌য়ে পাস ক‌রে‌ছে। পরিবারের নানান প্রতিকুলতার মধ্যেও জে.এস.সি পরীক্ষায় জি‌পিএ-৫ পে‌য়ে মেধা তা‌লিকায় স্থান ক‌রে বৃত্তি পেয়েছিল। জা‌হিদু‌লের দ‌রিদ্র বাবা মা‌য়ের ইচ্ছা ছিল হা‌ফেজ বা মাওলানা বানা‌নো। বাবা মা`র ইচ্ছায় প্রাথ‌মিক বিদ‌্যালয়ে পড়া‌লেখা শেষ ক‌রে কোরআ‌নের হা‌ফেজও হ‌য়ে‌ছে। জাহিদুলের বাড়ি জামালপুর জেলার বক‌শিগঞ্জ পৌরসদর চরকাউ‌রিয়া সীমার পাড় গ্রা‌মে। মেধাবী জাহিদুল এখন দুশ্চিন্তায় ভালো কো‌নো কলেজে ভর্তি হওয়া নি‌য়ে। বাবা ফুলু মিয়া ওরফে ফকির আলী জানান বর্তমা‌নে তাদের পরিবারে ৪ সদস্যের অভাব অনট‌নের সংসার। ২ মেয়ে বিয়ে দিয়েছেন। ২ পুত্র স্বামী স্ত্রীর অর্জিত অর্থে অতি কষ্টের সংসার। তার ইচ্ছা পুত্র জাহিদুল‌কে ডাক্তারী প‌ড়ি‌য়ে মানু‌ষের সেবা করা‌নো। বিত্তবানরা এ‌গি‌য়ে না এ‌লে জা‌হিদু‌লের বাবা মা‌য়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর