March 31, 2026, 12:28 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

উদ্বেগহীন গোধূলি আর আশা-জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

কোভিড-১৯ এ কালো মেঘ ভেদ করে রাঙা প্রভাত আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতন তার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে চিরচেনা জগৎ ফিরে পাওয়া সম্ভব হবে।ফুল–ফল–ফসল, হাসি–আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা-জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।গতকাল ১৫ জুন ২০২০ ইং তারিখ সোমবার রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নানা সীমাবদ্ধতা মধ্যেও কোভিড-১৯ মহামারী থেকে রক্ষা পেতে দিনরাত সরকার কাজ করে যাচ্ছে।বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতন না হই, তা হলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেয়ার শামিল।এখন নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে সবার মূল কাজ।সংক্রমণ লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে পরীক্ষা এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা এবং দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।এ মহামারীতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস। সবার প্রতি আহ্বান জানিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আসুন– আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি, প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করা।প্রয়াত বিশিষ্টজনদের উদ্দেশে শোক প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন।তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর