March 25, 2026, 8:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ও খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় কিশোরীদের বয়সন্ধীকালিন প্রজনন স্বাস্থ্য ও রিপ্রোডাক্টটিভ হেলথ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও মাদরাসা ছাত্রীদের মাঝে মাস্ক ও অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার মাদরাসায় শারিরীক দূরত্ব বজায় রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
মাদরাসার সুপার মাওলানা আবদুল কুদ্দুস জানান, করোনা মহামারীর সময়ে ছাত্রীদের শারিরীক, মানসিক ও সামাজিকভাবে মনের উপর যে চাপ পড়েছে, তা থেকে উত্তরণের জন্য কিভাবে নিজেদের প্রস্তুত করবে-তা নিয়ে ঘরোয়া পরিবেশে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণকালে প্রতিষ্ঠানে পাঠ্যক্রম শুরু হলে অন্যান্য ছাত্রীদের করোনা পরবর্তী তাঁদের ভুমিকা ও করণীয় বিষয়ে দিক-নির্দেশনা দেয়া হয়। কোভিড’১৯ এর সংক্রমণ নিরোধে হাতধোয়া, মাস্ক পরা ও সচেতনতা গড়ে তুলতে তাদের নিজ নিজ পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের সচেতন করতেও আহবান জানান নারী নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যার রাশেদা আখতার। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্নের শিক্ষাবান্ধব, উন্নত, সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যাশা সকলের। প্রশিক্ষণের পূর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার নিজ উদ্যোগে অভিভাবক ও ছাত্রীদের মাঝে মাস্ক এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর