April 1, 2026, 2:58 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে কুহালং ইউনিয়নের এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত

রিমন পালিত ,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছে । সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকা মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাইন ছাহ্লা মারমাকে (৩৬) প্রথমে বান্দরবান সদর হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন ইউপি সদস‍্য চাইন ছাহ্লাকে বাকি ছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা বাসা থেকে ডেকে নিয়ে যায়।পড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করলে ইউপি সদস্য গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ইউপি সদস্যকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর