কলাপাড়া রিপোর্টার্স ইউনিটেতে কেন্দ্রীয় যুবলীগ নেতা এড.সাইফুল আল ইসলামের মতবিনিময়
আরিফ সুমন, কলাপাড়া প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগের অংশ হিসাবে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট সাইফুল আল ইসলাম সোহাগ। শুক্রবার রাতে ইউনিটির কার্যালয়ে সকল সাংবাদিক সদস্যদের উপস্থিততে সহ-সাধারন সম্পাদক সোলায়মান পিন্টুর সঞ্চালনায় ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির তালুকদার। এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউটির কার্য নির্বাহী সদস্য রাসেল কবির মুরাদ, অর্থ সম্পাদক উত্তম কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমরান।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এড.সাইফুল আল ইসলাম সোহাগ বলেন, গনতন্ত্রের মানসকণ্যা, উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ ব্যস্থায় আমুল পরিবর্তন এনেছেন। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছেন। অবহেলিত দক্ষিনাঞ্চলের উন্নয়নে দেশের সর্ববৃহৎ ৯ হাজার মেঘাওয়াটের বিদ্যুৎ হাব এখানে গড়ে তুলছেন। নৌ-পরিবহনের সুযোগ কাজে লাগিয়ে দ্রুতগতিতে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার অপারেশনাল কার্যক্রম ইতিমধ্যে শুর করেছেন। আর্ন্তজাতিক পর্যটন কেন্দ্র হিসাবে কুয়াকাটাকে রূপদানের জন্য কুয়াকাটা উন্নয়ন মাস্টার প্লান তৈরি করে কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের জন্য দ্রুতগতিতে সম্পন্ন কুয়কাটায় স্থাপন করেছেন সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। রাজধানীসহ সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পদ্মায় র্নিমিত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। লেবুখালীতে র্নিমিত পায়রা সেতু চালু হচ্ছে এবছরের ডিসেম্বরেই। দক্ষিনের এ জনপদের মানুষ যেভাবে স্বাধীনতার নৌকা প্রতীককে ভালবেসে ভোট দিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ভালবাসর মূল্য দিচ্ছেন। চলমান এসব উন্নয়ন প্রকল্প পুরোপুরি সমাপ্ত হলে এ অঞ্চলের চেহারো বদলে যাবে। যার প্রভাব ইতোমধ্যে এলাকার মানুষের আর্থিক স্বচ্ছলতায় প্রকাশ পেয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে আগামীতে এ এলাকার মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে তাদেও ভালবাসার প্রমান দিবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কাজ করছি। শত প্রতিকুলতার মাঝেও নীতিচুত্য না হয়ে আজ কেন্দ্রীয় যুবলীগে অবস্থান পেয়েছি। দল যদি মনোনায়ন দেয় তবে এলাকার গনমানুষের ভাগ্য উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের দ্রুত কার্য সম্পাদনে নিজেকে নিয়োজিত রাখব। এসব উন্নয়ন প্রকল্পে স্থানীয় যুবকদেও কর্মসংস্থানে ভ’মিকা রাখব। আপর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এ যুবলীগ নেতা বলেন, দলে সততা, ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হচ্ছে।