April 15, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত…

মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ও জিবিনিউজ ওয়ার্ল্ড এর ষ্টুডিওতে “টকশো ” অনুষ্টিত হয়েছে। গত ১৯ জানুয়ারী রাতে স্যাটেলাইট টিভি চ্যানেল (প্রস্তাবিত) জিবিনিউজ ওয়ার্ল্ড এর ষ্টুডিওতে মতবিনিময় সভা “টকশো ” সরাসরি সম্প্রচার করে স্যাটেলাইট টিভি চ্যানেল (প্রস্তাবিত) জিবিনিউজ। জিবি টিভির প্রেজেন্টার মোম তাহানা সরকার এর উপস্থাপনায় ও জিবিনিউজ বাংলাদেশ এডমিন সাংবাদিক মাহবুবুর রহমান রাহেলের আমন্ত্রনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিনিয়র রিপোর্টার সাংবাদিক খায়রুজ্জামান কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সাপ্তাহিক পাতাকুড়িরদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক- এড নূরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ ও সাধারন সম্পাদক মতিউর রহমান। সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি ভিডিও ধারণ করেন সাংবাদিক আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উন্নয়ন কর্মী নুরুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মইনুল ইসলাম রবিন ও ব্যবসায়ী সোহেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সকলের অংশ গ্রহনে-ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন দাবী নিয়ে আলোচনা-সমালোচনা ও পর্যালোচনা করা হয়।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর