সিলেটে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
সিলেট অফিসঃ

সিলেট নগরীর উপশহর এলাকায় শুক্রবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আজিজুল ইসলাম ওরফে আজিজ (৪০) সিলেটের গোলাপগঞ্জ থানার খাটকাই গ্রামের মো. মক্তদীর আলীর ছেলে।র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল নগরীর উপশহর আবাসিক এলাকার এ ব্লক রোডের উপর থেকে আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্ত।