April 9, 2026, 11:20 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

শ্রীলঙ্কা দুই ম্যাচ পাচ্ছে না ম্যাথিউসকে

শ্রীলঙ্কা দুই ম্যাচ পাচ্ছে না ম্যাথিউসকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তাকে আবার নেতৃত্ব দেওয়ার সময় সবচেয়ে বড় শঙ্কা ছিল এটিই। সেই শঙ্কাই এলো সত্যি হয়ে। নেতৃত্ব ফিরে পাওয়ার শুরুতেই আবার চোটের ছোবল। বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে খেলতে পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া অধিনায়ককে পরের ম্যাচেও পাবে না শ্রীলঙ্কা।

খারাপ খবরের মাঝেও অবশ্য খানিকটা স্বস্তি পেতে পারে শ্রীলঙ্কা। শুরুতে আশঙ্কা করা হচ্ছিল আরও বড় কিছুর। প্রথম স্ক্যানের পর ধারণা করা হচ্ছিল পুরো সফর থেকেই ছিটকে যাবেন ম্যাথিউস।

পরে আরও কিছু স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে, চোট অতটা গুরুতর নয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে পারছেন না; পারবেন না রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি খেলতে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে ম্যাথিউসের। ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে বসবাস তার। মাঠের ভেতরের চেয়ে বাইরে থাকতে হয়েছে বেশি সময়। বেশি ভুগিয়েছে এই হ্যামস্ট্রিংই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।

Share Button

     এ জাতীয় আরো খবর