April 9, 2026, 9:20 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সাকিবের ১০, তামিমের ১১ হাজার

সাকিবের ১০, তামিমের ১১ হাজার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন এই দুজন। একই ম্যাচে দুজন ছুঁলেন দারুণ দুটি মাইলফলক। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান স্পর্শ করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ছুঁয়েছেন ১০ হাজার।

ত্রিদেশীয় সিরিজে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১১ হাজার ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৭ রান; ১০ হাজারের জন্য সাকিবের প্রয়োজন ছিল ৬৬। তামিম এদিন করেছেন ৮৪, সাকিব ৬৭।

১৮ সেঞ্চুরি ও ৬৮ ফিফটিতে তামিমের রান এখন ১১ হাজার ৭৭। তার মধ্যে আইসিসি বিশ্ব একাদশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৫৫ রান। বাকি সব বাংলাদেশের হয়ে। আর ১২ সেঞ্চুরি ও ৬৪ ফিফটিতে সাকিবের রান ১০ হাজার ১।

প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে বাংলাদেশে হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ১০ হাজার রান করেছিলেন তামিম।

১০ হাজার করতে তামিমের লেগেছিল ৩১১ ইনিংস। সাকিবের লাগল ৩২৯ ইনিংস।

তিন সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ৩৫৭ রানের বিশ্বরেকর্ড শচিন টেন্ডুলকারের। ২৮ হাজর ১৬ রান করে দুইয়ে কুমার সাঙ্গাকারা।

Share Button

     এ জাতীয় আরো খবর